রিপোর্টারঃ লোহাগড়া উপজেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে গিয়ে এক নারীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ(পাখী)মোল্যা। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী চাকুলিয়া গ্রামের বাসিন্দা সাফিয়া বেগম বলেন,আমার স্বামী জাহাঙ্গীর গত তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত।
গতকাল সোমবার(১৬ মার্চ)ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাল নিতে আমি মিঠাপুর বাজারে পাখী চেয়ারম্যানের ঘরে যায়।সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকি চাল না পেয়ে,দুপুর ২টার দিকে আমাকে দুই কেজি চাল দেয়।
অন্যান্য লোকদেরকে ১০ কেজি চাল দেওয়া হয়। আমাকে ১০ কেজির পরির্বতে ২ কেজি চাল দেওয়াতে আমি তা নিতে অস্বীকৃতি জানালে চেয়ারম্যান পাখী মোল্যা আমাকে অকথ্য ভাষায় গালাগালিজ করেন।পাখী চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দেন এবং এক পর্যায়ে গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
তিনি আরও বলেন,আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসার চালাতে আমাদের খুবই কষ্ট হয়।বড় ছেলে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে।রাতে গলার ব্যথায় আমি ঘুমাতে পারিনি,গলা ফুলে গেছে।
ভুক্তভোগী সাফিয়া বেগম বলেন আমার আইনের উপর বিশ্বাস আছে,সরকারের প্রতি আস্থা আছে,দ্রুত পাখি চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে বিচারের আওয়তাধীন এনে বিচার করতে হবে,এটাই সাফিয়ার মত ভুক্তভোগীদের দাবি।
এছাড়া ও তিনি আঃলীগ সরকারের আমলে সাধারন গরীব,দুঃখীদের সরকারী দেওয়া সামগ্রিক থেকে বঞ্চিত করেছেন।