রিপোর্টারঃ সোহানা পারভিন জনি,নড়াইল
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন-দুরান্ত টিভি ২৪(আইপি টেলিভিশন) ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক ডাঃ মোঃ এনামুল হক।
লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় একটি রাত।পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে।মহান আল্লাহ তায়ালা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন।এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
এই রাতে ইবাদত-বন্দেগী,তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।রমজান মাস সংযম,আত্মশুদ্ধি,সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস।পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি,সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি,ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।
আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করবো এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি।
আমি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি-তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষিত করেন।আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি,শান্তি,সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।
পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক এই কামনা করেন।
লাইলাতুল কদর উপলক্ষে "দুরান্ত টিভি"পরিবারের পক্ষ হতে সকলেই সুস্থ থাকবেন,ভালো থাকবেন,এই প্রত্যাশা ব্যক্ত করেন।