দিঘলিয়া ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে চাউল বিতরন করেন চেয়ারম্যান বোরহান উদ্দিন

Date: 2026-03-15
news-banner

রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি

নড়াইলের ০৮নং দিঘলিয়া ইউপি চেয়ারম্যান ঈদুল ফিতর উপলক্ষে ১০কেজি করে চাউল বিতরন করেন।

নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ০৮নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদ আজ ১৫ মার্চ ২৬ইং সাল রোজ রবিবার বেলা ১১টার সময় ভিজিএফ চাউল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব,অসহায়ের মাঝে বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দিন,প্যানেল চেয়ারম্যান অমলকৃষ্ণ ঘোষ,সচিব মোঃ আরব আলী,হিসাব সহকারী মোসাঃ কানিজ ফাতেমা,কম্পিউটার অপারেটর মোঃ সজল শেখ,লোহাগড়া সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে পলাশ,দিঘলিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেব সহ পরিষদের সদস্যবৃন্দগন ও গ্রামপুলিশবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ মোঃ ইউসুফ আলী,রাজনৈতিকদলের জামায়াতে ইসলামীর পক্ষ হতে ৫/৬জন,সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও সাংবাদিকবৃন্দ। 

চাউলের বিষয় জানতে চাইলে সচিব বলেন আমাদের পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে চাল আসছে ৫.১২০ মেঃটন,পাঁচ দশমিক এক দুই শূন্য,১৭১ বস্তা, মোট ৫১২ জন অসহায়ের মাঝে বিতরন করতে হবে।

এদিকে জামায়াতে ইসলামীর কিছু লোক পরিষদের ভিতর থেকে চাউল বিতরনের বিষয় নিয়ে ফাইনাল করেন এবং সেভাবে চাল বিতরন করেন।
তবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি চাল বিতরনের শেষ পর্যায়ে ঝামেলার সৃষ্টি করে,কথায় কথায় বিতরন বন্ধ করো,পরিষদ বন্ধ করো ইত্যাদি রকমের বার্তা দেয়।

উপস্থিত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় ৫১২ জন ব্যক্তি চাল পেয়েছে এবং চেয়ারম্যান উপস্থিত থেকে প্রতিটি মেম্বারদের ভাগ করে দেন।তবে এবার ঈদুল ফিতর উপলক্ষে চাল বিতরনের কাজ সম্পূর্ন হয়েছে।


---------------------------------------------

দুরান্ত টিভি২৪ (আইপি টেলিভিশন)র পক্ষ হতে ঈদ মোবারক ও ঈদ অভিনন্দন।

শুভেচ্ছান্তে....
ডাঃ মোঃ এনামুল হক
ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক
দুরান্ত টিভি২৪(আইপি টেলিভিশন)
ভিজিট করুন...www.durantotv24.com



Leave Your Comments

Trending News