আলফাডাঙ্গায় ক্যাবের কমিটি গঠন, সভাপতি সেকেন্দার আলম শেখ,সাঃ সম্পাদক আবুল বাশার

Date: 2026-03-10
news-banner

রিপোর্টারঃ আলফাডাঙ্গা প্রতিনিধি


কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় নতুন কমিটি গঠন করা হয়েছে। 

 ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান ও সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এর নির্দেশক্রমে আলফাডাঙ্গা ক্যাবের সদস্যদের সম্মতিতে মো: সেকেন্দার শেখ -কে সভাপতি ও মোহমদ আবুল বাশার -কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি সাংবাদিক মো: ইকবাল হোসেন, কামরুল হক ভূঁইয়া ও তামিম আহমেদ মিলন,যুগ্ন সম্পাদক সাংবাদিক গোলাম আজম মনির,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো: শাহিদুল ইসলাম,কোষাধ্যক্ষ ডা: চঞ্চল কুমার বিশ্বাস,প্রচার সম্পাদক সাংবাদিক মো: হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড তুহিন শেখ,নির্বাহী সদস্য সাংবাদিক মো: কামরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাংবাদিক আজিজুর রহমান দুলাল, সাংবাদিক মো: এনামুল হক রুবেল,মো: ওহিদুর রহমান রাজিব,মো: হাসমত শেখ,সাংবাদিক মো: আবু বক্কর বাধন, সাংবাদিক মো: লায়েকুজ্জামান, সাংবাদিক মো: ফেরদৌস খান, সাংবাদিক তাইজুল ইসলাম টিটন, ডেন্টাল মো: নাছির উদ্দীন। 

নবাগত কমিটির সদস্যগণ ১০ মার্চ মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রিফাত নুর মৌসুমি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম রায়হান এর সাথে মতবিনিময় কালে সংগঠনের কার্যক্রম নিয়ে কথা বলেন এবং তাদের হাতে নবাগত কমিটির কপি তুলে দেন। 
 
উল্লেখ, নবাগত কমিটি  পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

Leave Your Comments

Trending News