অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল

Date: 2026-03-06
news-banner

রিপোর্টারঃ শ্রীপুর গাজীপুর প্রতিনিধি


গাজীপুরের শ্রীপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে ইসমাইল হোসেন ফাউন্ডেশন।শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার টেপির বাড়ি এলাকার কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আব্দুল রাজ্জাক।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম মহাসচিব ডা.মো.মিজানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক অধ্যক্ষ মো.রিপন মিয়া,প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে মাওলানা আরিফুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

সভাপতির বক্তব্যে লায়ন মো.গনি মিয়া বাবুল বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্যেই প্রতিফলিত হয়। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানবকল্যাণে এগিয়ে আসা।

তিনি আরও বলেন,সমাজের বিত্তবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান,তাহলে সমাজে বৈষম্য কমবে এবং মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Leave Your Comments

Trending News