নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Date: 2026-03-04
news-banner

রিপোর্টারঃ নড়াইল জেলা প্রতিনিধি


নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে ইটভাটার শ্রমিক মোঃ দাউদ গাজী(৫০)নামের একজন মৃত্যুবরণ করেছে।বুধবার(৪ মার্চ)সকাল ১১ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাঁচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নানের আগুন ব্রিকস্ ইট ভাটার এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের আব্দুল মান্নানের আগুন ব্রিকস ইটভাটার খুলনা থেকে দাউদ গাজী ও তার ছেলে শাওন গাজীসহ আরো অনেকে আসেন কাজ করেন।তারা প্রায় ৪ মাস ধরে কাজ করছেন ওই ইটভাটায়।

বুধবার সকাল ১১ টার দিকে দাউদ গাজী ইটভাটায় পানির পাম্প চালু করতে গেলে তার শরীর ভিজা থাকায় কারণে বিদ্যুৎস্পষ্ট হয়।পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক দাউদ গাজীকে মৃত ঘোষণা করেন।মৃত দাউদ গাজী খুলনা জেলার পাইকগাছা থানায় কমেলা সুন্দরী গ্রামের মৃত জুব্বা গাজীর ছেলে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave Your Comments

Trending News