রিপোর্টারঃ সাতক্ষীরা প্রতিনিধি..
সাতক্ষীরার কালিগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে বিপ্লব ঘোষ(৩৬)নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার(০৩ মার্চ)সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুল-মধুসূদনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব ঘোষ একই গ্রামের দুলাল ঘোষের মেজো ছেলে ও দুই সন্তানের জনক।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি।পরে মুকুন্দপুর গ্রামের বিক্রিত একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন।
এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।আইনগত প্রক্রিয়া শেষে পারিবারিক সিদ্ধান্তে মরদেহ শ্রীধরকাটি শ্মশানে দাহ করা হয়েছে।
হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।