নওগাঁয় ২শত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক নারী গ্রেফতার

Date: 2026-03-03
news-banner
রিপোর্টারঃ নওঁগা জেলা প্রতিনিধি

 
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা এর অভিযানকারী টিম বদলগাছী থানা এলাকায় অবস্থান করছিল।

রাত ১০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টিম  জানতে পারে যে,হাসিমপুর গ্রামে একজন মহিলা তার বসত বাড়ির আঙ্গীনায় মাদক বিক্রি করার জন্য অবস্থান করছে।অভিযানকারী টিম আসামী আছিয়া(৪৫)স্বামী আব্দুস সালাম থানা বদলগাছী এর বাড়ির আংগিনায় পৌঁছে তার ঠিকানা জিজ্ঞাসাবাদ করে এবং মহিলা পুলিশ দ্বারা তার শরীর তল্লাশী করে।

তল্লাশী কালে আসামীর কাছে ২০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।আসামীর বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের প্রক্রিয়াধীন ।

Leave Your Comments

Trending News