রিপোর্টারঃ নিজস্ব প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শিশু আয়োজিত ভাষা সৈনিক ফরিদ আহমেদ স্মৃতি পুরস্কার বিতরণ, পাঠাগার উদ্বোধন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,এমপি মহোদয়।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,দৈনিক দিনকালের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নিয়াজ মোহাম্মদ খান বিটু এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন,সহ-সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম খান রুমা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, কোষাধ্যক্ষ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান,দপ্তর সম্পাদক এডভোকেট শামসুজ্জামান কানন,সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় সাতারু নজরুল ইসলাম,শিশু নাট্যমের উপদেষ্টা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক।
জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ,শিশু নাট্যমের প্রশিক্ষকবৃন্দ,পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থী,জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা ( জাসাস) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক,দি কান্ট্রি টুডে এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফজালুর রহমান রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের এটিই প্রথম পাবলিক প্রোগ্রাম।প্রধান অতিথি শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিটু ভাইয়ের ভূয়সি প্রশংসা করেন।
২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া