নিয়ামতপুরে কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের নতুন কমিটি গঠন সভাপতি সাগর দাস, সম্পাদক রিদয় কুমার

Date: 2026-02-27
news-banner


নিয়ামতপুরে অবস্থিত কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাগর দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিদয় কুমার।

সভায় মন্দিরের সার্বিক উন্নয়ন, ধর্মীয় অনুষ্ঠানসমূহ সুশৃঙ্খলভাবে আয়োজন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নতুন কমিটি ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় রেখে মন্দিরের কার্যক্রম আরও গতিশীল করবে এবং সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে।


নবনির্বাচিত সভাপতি সাগর দাস তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় পরিবেশ সুসংহত রাখতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”


সাধারণ সম্পাদক রিদয় কুমার বলেন,
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালনই হবে আমাদের অঙ্গীকার। সবার সহযোগিতা নিয়ে মন্দিরের কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।”

অনুষ্ঠানে মন্দিরের উপদেষ্টা মণ্ডলী, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন কমিটির মাধ্যমে মন্দিরের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন ও নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।

Leave Your Comments

Trending News