মহিপুরে ত্রাণ সহায়তার প্রলোভনে বৃদ্ধার স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া দুই প্রতারক আটক

Date: 2026-02-26
news-banner
রিপোর্টারঃ পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মহিলার  স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় মহিপুর বাজারে অবস্হিত বেসিক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি ত্রাণ সহায়তার কথা বলে এক বৃদ্ধ মহিলাকে টার্গেট করে। নানা ধরনের প্রলোভন দেখিয়ে এবং ছবি তোলার কথা বলে বৃদ্ধা মহিলার কান থেকে স্বর্ণালংকার খুলতে বাধ্য করে।
এক পর্যায়ে প্রতারক দ্বয় বলেন,স্বর্ণালংকার সহ ছবি তুললে ধনী মানুষ মনে হবে এবং ত্রাণ পাওয়া যাবে না।সরল মনে বৃদ্ধা তার কানের স্বর্ণালংকার খুলে ফেলেন।এক পর্যায় প্রতারক দ্বয় বৃদ্ধা মহিলার  কানের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ার চেষ্টা করে।

আশেপাশে থাকা বাজারে আগত মানুষ বিষয়টি বুঝতে পেরে স্থানীয় দুই যুবক ধাওয়া করে হাজীপুর ব্রিজের টোল প্লাজা থেকে তাদের আটক করে। আটকৃত ব্যক্তিরা হলেন,মোঃ হৃদয় হাওলাদার (২৬) পিতা-ফিরোজ হাওলাদার ও বেল্লাহ হোসেন (৩০) পিতা-নাসির মাতুব্বর।তারা উভয়েই পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পরে স্থানীয়রা ভুক্তভোগী বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দেয় এবং আটক দুই প্রতারককে মহিপুর থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শীরা বলেন,ত্রাণ দেওয়ার কথা বলে তারা সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল।বিষয়টি টের পেয়ে আমরা তাদের ধাওয়া করে ধরে ফেলি।ভুক্তভোগী বৃদ্ধা জানান,আমি আমার স্বর্ণ ফিরে পেয়েছি। 

মহিপুর থানা পুলিশ জানায়,এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave Your Comments

Trending News