শিবগঞ্জের শাহাবাজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

Date: 2026-02-26
news-banner
রিপোর্টারঃ শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম  শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ড. কেরামত আলী।এর ধারাবাহিকতায় ক্লিন শিবগঞ্জ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টায় ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ সংসদ সদস্য ড. কেরামত আলীর সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাহাবাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে শাহাবাজপুর ইউনিয়ন আমির তোজাম্মেল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মোঃ জোবাযের এর সঞ্চালনায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

 এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা ঐতিহাসিক সোনামসজিদ ও শাহ্ নিয়ামতুল্লাহ র: এর মাজার শরীফের রাস্তাসহ প্রান্তে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেন। 

উপস্থিত বক্তারা বলেন,পরিস্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অংঙ্গ।এছাড়াও পরিবেশের ভারসাম্য ও সুস্বাস্থ্যের জন্যও এটি অতীব জরুরী।নিজ নিজ জায়গা থেকে সর্বস্তরের মানুষের উচিত নিজ এলাকা ও কর্মস্থল পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

Leave Your Comments

Trending News