রিপোর্টারঃ যশোর প্রতিনিধি
যশোরে ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের পপি কটেজের ৫ তলা ভবনের ৩য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছথেকে ১০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,পিরোজপুর জেলার সদর উপজেলার মরিচা গ্রামের মনির শেখের ছেলে মেহেদী হাসান, একই উপজেলার বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে হাফিজ শিকদার,যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে ফায়াদ আল সুমন,বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে তামিম,পিরোজপুর জেলার সদর উপজেলার আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে হাফিজ শেখ এবং মরিচা গ্রামের মনির শেখের ছেলে হাসিব।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
ডিবির এসআই বাবলা দাস জানান,মঙ্গলবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে যে,ঘোপের একটি ফ্ল্যাটে অনলাইন জুয়ারিরা অবস্থান করছে।তারা সেখান থেকে বিভিন্ন অবৈধ জুয়ার সাইট পরিচালনা করছিল।তাৎক্ষণিকভাবে একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন জুয়ার সাইটের সঙ্গে সম্পৃক্ততা ও আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়।পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়।