লোহাগড়ার পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম ইন্তেকাল করেছেন

Date: 2026-02-21
news-banner
রিপোর্টারঃ নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ(৫২)ইন্তেকাল করেছেন....ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহী রাজিউন।

শনিবার(২১ ফেব্রুয়ারি)সকাল ৯ঃ৩০মিনিটের সময়  লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে,ব্যক্তিগত জীবনে আশরাফুল আলম অবিবাহিত ছিলেন।তিনি গত কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন।সম্প্রতি তাঁর একটি অস্ত্রোপচার(অপারেশন)সম্পন্ন হয় এবং সুস্থ বোধ করায় গত শুক্রবার তিনি বাড়ি ফেরেন।তবে শনিবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আশরাফুল আলম আশরাফ লোহাগড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাড়াও উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্থানীয় জনগণের কাছে একজন জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ আসর (বিকেল ৫টায়)লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে স্থানীয় সর্বস্তরের জনগণ,রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave Your Comments

Trending News