নিয়ামতপুরে গরুর হাট থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা নিহত ১, আহত ১ ‎

Date: 2026-02-20
news-banner


‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

‎নিয়ামতপুর উপজেলা পাঁড়ইল ইউনিয়নের বীরজোয়ান বাজার সংলগ্ন এলাকায় ইফতারের আগ মুহূর্তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় চৌবাড়িয়া গরুর হাট থেকে ফেরার পথে গরুভর্তি একটি ইঞ্জিনচালিত ইস্টারিং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে দুইজন গুরুতর আহত হন।

‎আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

‎নিহত ব্যক্তি খড়িকাডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহাবুর রহমান । আহত ব্যক্তি একই গ্রামের আলিমুদ্দিন।

‎গুরুতর আহত আলিমুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

‎নিহত ও আহত দুজনের বাড়ি উপজেলার পাঁড়ইল ইউনিয়নের খড়িকাডাঙ্গা গ্রামে বলে জানা গেছে।

‎ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন খোঁজখবর নিচ্ছে।

Leave Your Comments

Trending News