বিশেষ প্রতিনিধি
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও একজন ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার।
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে একজন পেশাদার মাদক ব্যবসায়ী ও একজন ছিনতাইকারী দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দস্যুতা আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।