নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ ২০ বোতল Eskuf সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

Date: 2026-07-26
news-banner

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল  ২৪/০৭/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৩৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন দাপা সাকিনস্থ বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি টু পাগলাগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে যুবরাজ (৩৮),পিতা- আঃ হামিদ ড্রাইভার, সাং-উত্তর খয়রাকুডি, (নজরুল মাস্টারের বাড়ির পাশে), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ এর নিকট থেকে ২০ (বিশ) বোতল Eskuf সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একের অধিক মাদক মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave Your Comments

Trending News