নড়াইলের গোপিনাথপুর ব্যাপারে পাড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত দুইজনকে জেল ও অর্থদণ্ড

Date: 2026-07-15
news-banner

ক্রাইম রিপোর্টার-মোঃ বাবু চৌধুরী 

নড়াইল জেলা লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর ব্যাপারে পাড়ায়, ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল ও অর্থদণ্ড প্রদান করেন।বুধবার ১৫ জুলাই ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বামী কায়সার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়,ইয়াবা বিক্রির দায়ে মোঃ তরিকুল গোলদার (৩২)কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।সে লোহাগড়া থানার গোপিনাথপুর  গ্রামের বেপারী পাড়ার মোঃ সিদ্দিক গোলদারের ছেলে।

অন্যদিকে ইয়াবা সেবনের দায়ে মোঃ রেজুয়ান শেখ (৩০)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। সে একই থানার পাচুরিয়া গ্রামের মোঃ রবিউল শেখের ছেলে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,মাদক নির্মূল ও যুব সমাজকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দুরান্ত টিভি (আইপি টেলিভিশন) এর পাশে থাকুন,নিয়মিত নিউজ দেখুন,সমাজের অনৈতিক কাজ,অপরাধমূলক কাজের জড়িতদের সন্ধান দিন।

Leave Your Comments

Trending News