ঢাকা জেলার ডিবিপুলিশ পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও প্রাইভেট কার উদ্ধার।

Date: 2026-07-15
news-banner

মোঃ এনামুল হক,স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর পৃথক পৃথক অভিযানে ১,৮০০ (এক হাজার আটশত)পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ (পাঁচজন) পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ০১টি প্রাইভেট কার উদ্ধার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম-এর নেতৃত্বে ১৪/০৭/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন ধামসোনা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ০৫ (পাঁচ) জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মোট ১,৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

Leave Your Comments

Trending News