নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত দলের ০৬ জন গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

Date: 2026-07-05
news-banner


মোঃ এনামুল হক,নড়াইল

নড়াইল জেলাতে গত ০৮জুন ২০২৬ তারিখ রাত ০২ ঘটিকার সময় কয়েক জন অজ্ঞাতনামা ডাকাত জনাব সালাহ উদ্দীন খাঁন(৫৪), সাং-পাখিমারা(মধ্যপাড়া),ইউনিয়ন-পহরডাঙ্গা, ০১নং ওয়ার্ড, থানা- নড়াগাতী, জেলা-নড়াইল এর কক্ষে প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্রের হুমকি দিয়ে তার দুই হাত পিছনে বেঁধে ফেলে হত্যার ভয় দেখিয়ে আলমারীর চাবির ছড়া জোর করে ছিনিয়ে নেয়।

আসামীরা উক্ত চাবি দিয়ে আলমারীর তালা খুলে আলমারীতে রক্ষিত নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুন্ঠন করে। পরবর্তীতে আসামীরা ভিকটিম সালাহ উদ্দিন খাঁন এবং তার ছোট ছেলে আশিকুর রহমান (১৯) কে গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় সালাহ উদ্দীন খাঁন বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা, সিসিআইসি এবং নড়াগাতি থানার একাধিক টিম মাঠে নামে।

গত ইং- ০২/০৭/২০২৬ খ্রিঃ থেকে ০৪/০৭/২০২৬ খ্রী: হতে নড়াইল,গোপালগঞ্জ এবং খুলনা জেলার বিভিন্ন স্থান হতে ০৫ জন ডাকাত ও ০১ জন ডাকাতি করা মালামাল ক্রেতাকে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে গলিত লুন্ঠিত স্বর্ণ  উদ্ধার করে। তারা নিজেদের বিভিন্ন ছদ্মনাম ব্যাবহার করে এ ডাকাতি সংগঠিত করে থাকে। তারা হলো-১। জাকির মোল্লা জেকের আলী (৪৮) পিতা মৃত জলিল মোল্লা,মাতা মৃত পটি বেগম, সাং- নদীযার চর (মধ্যপাডা), থানা- তেরখাদা,জেলা- খুলনা।পেশা-মিস্ত্রী,২। জাকির হোসেন তালুকদার কাটাপ্পা (৫৪), পিতা- মৃত সামচুল হক তালুকদার, গ্রাম- কলাবাড়ীয়া (তালুকদার পাড়া),থানা-নড়াগাতী,জেলা-যশোর। পেশা- শ্রমিক,৩। পারভেজ মৃধা দারোগা (৩৬),পিতা-আইয়ুব আলী মৃধা, মাতা মৃত সালেকা বেগম সাং-জোকারচর ইউপি- সালামাবাদ,থানা- কালিযা,জেলা নড়াইল। পেশা-শ্রমিক,৪। মফিজ খাঁ (৩৮)পিতা সিয়ার উদ্দিন খাঁ, মাতা সুফুন বিবি,সাং-শুক্তগ্রাম ইউপি বাবরাহা হালসা,থানা-কালিয়া,জেলা নডাইল। পেশা- মিস্ত্রী,৫। দীন ইসলাম মোল্লা(৪২),পিতা কামাল মোল্লা,মাতা হাসি বেগম, সাং-নালিযাচর থানা-তেরখাদা,জেলা-খুলনা। পেশা- মাটি কাটা শ্রমিক,৬। সরজিৎ কর (৪৫),পিতা মৃত ভূষণ কর, মাতা-কালিদাসী কর, সাং-আইচগাতি কামার পাড়া ১ নাম্বার ওয়ার্ড থানা রুপসা জেলা খুলনা। পেশা-স্বর্নকার,গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, নড়াগাতী থানাধীন পাখিমারা গ্রামে তারা ডাকাতি করেছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা জানায় যে,তারা বিভিন্ন সময় নড়াইল সহ খুলনা বিভাগের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।গ্রেফতারকৃত (১) ডাকাত জাকির মোল্লা @ জেকের আলী(৪৮) এর নামে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলায় ০২ টি ডাকাতি ও ০৩ টি চুরির মামলা রয়েছে,(২)পারভেজ মৃধা @ দারোগা(৩৬) এর নামে খুলনা,গোপালগঞ্জ জেলায় ০৩ টি ডাকাতি মামলা, ০১ টি চুরির মামলা, (৩) জাকির হোসেন তালুকদার @ কাটাপ্পা(৫৪) এর নামে নড়াইল, গোপালগঞ্জ এবং খুলনাতে ০৩ টি ডাকাতি,০১ টি চুরি এবং (৪) মফিজ খাঁ(৩৮) এর নামে নড়াইল ও গোপালগঞ্জ জেলায় ০২ টি ডাকাতি, ০১ টি চুরি মামলা রয়েছে।

Leave Your Comments

Trending News