ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালিয়ায় মানববন্ধন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Date: 2026-06-26
news-banner


রিপন বিশ্বাস, নড়াইল প্রতিনিধি:

ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে একদল জামায়াত নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাতের শামিল । অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবী না মানলে রাজধানী ও বিভাগসহ সকল সাংবাদিকদের ৩ দিন কলম বিরতীর আহ্বান জানান বক্তারা একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক চৌধুরী মনিরুজ্জামান,ফসিয়ার রহমান,মোঃ জিহাদুল ইসলাম,মোঃ বাবর আলী, ইমরান হোসেন, রমিম সরদার প্রমুখ।

Leave Your Comments

Trending News