নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস ২৬ জুন ২০২৬ উদযাপিত

Date: 2026-06-26
news-banner


প্রেস রিলিজঃ

নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস ২৬ জুন ২০২৬ উদযাপিত 

আজ শক্রবার ২৬শে জুন ২০২৬ তারিখ জেলা প্রশাসন,নোয়াখালী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,নোয়াখালীর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস ২৬ জুন ২০২৬ উদযাপিত হয়েছে। 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর ২৬ জুন বিশ্বজুড়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়। মাদকসক্তিমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৮৭ সালের ৭ ডিসেম্বর ৪২/১১২ নম্বর প্রস্তাবের মাধ্যমে ২৬ জুনকে এই আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।

১৯৮৯ সালের ২৬ জুন থেকে এটি প্রতি বছর পালিত হয়ে আসছে। চীনের প্রথম আফিম যুদ্ধের ঠিক আগে, ১৮৩৯ সালের ২৫ জুন গুয়াংডং-এর হুমেন-এ লিন জেক্সু কর্তৃক আফিম ব্যবসা নির্মূলের ঘটনাকে স্মরণ করার জন্য ২৬ জুন তারিখটি নির্ধারণ করা হয়েছে।

বিশ্বব্যাপী মাদকের অব্যহত সমস্যা, নতুন নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধানের প্রতি গুরুত্বারোপ করে এই বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, 

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালীর সামনে সকাল ৯.০০টায় একটি মাদকবিরোধী বন্ধন আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসক,নোয়াখালী এর নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিতে নোয়াখালী জেলার গণ্যমান্য ব্যাক্তিত্ব, জনপ্রতিনিধিবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ,বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ,এনজিও-হাসপাতালের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীসমাজ অংশগ্রহণ করেন। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।জনাব তাসলিমুন নেছা,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,নোয়াখালীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),নোয়াখালী; ডাঃ জান্নাতুল নাইম কেয়া,মেডিকেল অফিসার,সিভিল সার্জনের কার্যালয়,নোয়াখালী।জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত সভায় জনাব সুব্রত সরকার শুভ, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,নোয়াখালী স্বাগত বক্তব্য প্রদান করেন। 

সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের মধ্যে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন।পাশাপাশি মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন এবং তাদের প্রতি সামাজিক সহানুভূতি সৃষ্টির লক্ষ্যে নোয়াখালী জেলায় একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। 

প্রধান অতিথি জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী তার বক্তব্যে বলেন,মাদকাসক্তি একটি সামাজিক ব্যধি।এই ভয়ংকর সামাজিক ব্যধি নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় ও স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ খুবই জরুরি।মাদকাসক্তদের চিহ্নিত করে তাদের অপরাধী মনে না করে মানসিক পরিচর্যা ও সুচিকিৎসার প্রতি গুরুত্বারোপ করেন।অভিযান জোরদারের মাধ্যমে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তি নিশ্চিতের পাশাপাশি তিনি শিক্ষা-প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা বৃদ্ধির পরামর্শ প্রদান করেন।

সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান,সর্বশেষ এক বছরে (জুন ২০২৫- জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী মোট ১৬৮৮টি অভিযান পরিচালনা করে ৩৫৪ জন মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এসব অভিযানে ১,১৬,৪২৫ পিস অবৈধ আম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ১৩২.৯৬ কেজি গাঁজা, ০১টি গাঁজা গাছ, ৩৩ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশী মদ, ৯০ লিটার ওয়াশ, ১৫ বোতল ফেন্সিডিল, ৭৭০ লিটার মিথানল স্পিরিট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের পাশাপাশি ম্যাগজিনসহ পিস্তল ০১টি, বুলেট ০৪টি, মোবাইল সেট ৮৩টি,নগদ অর্থ ১০০৮২৯০ টাকা,মোটরসাইকেল ০৬টি, সিএনজি ১টি, পিকআপ ১টি,প্রাইভেট কার ০১টি, অটোরিক্সা ০১টি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। 

সভায় আরো জানানো হয়, সর্বশেষ এক বছরে (জুন ২০২৫- জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক সকল উপজেলায় ১৯টি মাদকবিরোধী আলোচনা সভা ও সেমিনার, ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী শ্রেণী বক্তৃতা, ০৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকবিরোধী বক্তব্য প্রদান, ০৫টি ক্লাব,এনজিও ও সামাজিক সংগঠনের মাধ্যমে মাদকবিরোধী আলোচনা সভা ও ১০টি মাদকবিরোধী পথসভা আয়োজন করা হয়।

এছাড়া আনসার-ভিডিপি,বিদেশ গমনেচ্ছুদের এবং কারাগারে মাদকের ক্ষতিকর প্রভাব অবহিতকরণ সম্পর্কিত সেশন পরিচালনা করা হয়।

০৭টি মাদকবিরোধী পথনাটিকা ও শর্ট ফ্লিম প্রদর্শনী,

১০টি মাদকবিরোধী মাইকিং, ০৪টি মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, ০৩টি মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা, ০২টি মাদকবিরোধী রচনা প্রতিযোগিতা, ০১টি মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ০৯টি মাদকবিরোধী খেলাধুলা (ফুটবল,ক্রিকেট,ভলিবল,দাবা,হাডুডু,ব্যাডমিন্টন, সাঁতার) প্রতিযোগিতা আয়োজন করা হয়।শিক্ষা-প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে ১৪৩ জন শিক্ষক-শিক্ষিকাকে মাদকবিরোধী মেন্টর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসব আয়োজনে জেলার বিভিন্ন স্তরের জনসাধারণের মধ্যে মাদকবিরোধী প্রচারণা সামগ্রী মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত লিফলেট ৫৮৬০টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত পোস্টার ৭৫টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত স্টিকার ১৫০টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত এক্রিলিক পিভিসি ১৭০টি,মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ডিসপ্লে স্ট্যান্ড ২০টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত মগ ২০০টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ফোল্ডার ৩০০টি, মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত ক্রীড়া সামগ্রী ২০০টি,মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত বিলবোর্ড ০৬টি এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত সাইনবোর্ড ৪৭টি বিতরণ করা হয়। 

সর্বশেষ এক বছরে (জুন ২০২৫- জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, নোয়াখালী কর্তৃক জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রচারণা সামগ্রী যেমন মাদকবিরোধী স্লোগান সম্বলিত কলম ১২৩০টি,মাদকবিরোধী স্লোগান সম্বলিত খাতা ৮৫২টি, মাদকবিরোধী স্লোগান সম্বলিত স্কেল ২০০টি,মাদকবিরোধী স্লোগান সম্বলিত জ্যামিতি বক্স ৪০০টি,মাদকবিরোধী স্লোগান সম্বলিত ক্যালেন্ডার ৭১০টি,মাদকবিরোধী স্লোগান সম্বলিত কলমদানী  ২০টি বিতরণ করা হয়। 

পাশাপাশি জেলায় কোন বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র না থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,নোয়াখালী কর্তৃক চট্টগ্রামে অবস্থিত বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে জেলার ১৭ (সতের)জন মাদকাসক্তি রোগীকে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

নোয়াখালী জেলায় অবৈধ মাদকদ্রব্যের পাচার রোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধে সাঁড়াশি অভিযান পরিচালনা,মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম এবং মাদকের ক্ষতি হ্রাস কার্যক্রম অব্যহত থাকবে এবং আরো বেগবান করা হবে।   

সুব্রত সরকার শুভ
উপপরিচালক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
জেলা কার্যালয়,নোয়াখালী।

Leave Your Comments

Trending News