ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

Date: 2026-02-14
news-banner
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

রিপোর্টার-সাইফুল হাসান,জেলা প্রতিনিধি গোপালগঞ্জ 

গোপালগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন সেলিমুজ্জামান সেলিম।তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

গোপালগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন ডা.এ কে এম বাবর।নির্বাচনী ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।

গোপালগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন এস এম জিলানী।তিনিও বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার তিনটি আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণভোট সম্পর্কিত ভোটগ্রহণও একই সঙ্গে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এদিকে,বিজয়ী প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন  ও প্রশাসন ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও অভিনন্দন জানিয়েছেন অভাথ ও সুষ্ঠু একটি নির্বাচনের জন্য।

Leave Your Comments

Trending News