ডিবি যশোরের অভিযানে ২০০ (দুইশত) বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup সহ ০৩ জন আটক

Date: 2026-06-06
news-banner

রিপোর্টারঃ রিপন বিশ্বাস,নড়াইল

০৪/০৬/২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৪ঃ০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) শিবু মন্ডল ও সংঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম যশোর কোতয়ালী থানাধীন মনিহার টু মুড়লি গামী পাকা রাস্তার বাম পার্শ্বের বকচর (হুশতলা) সাকিনস্থ শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে সন্দেহভাজন সাদা রংয়ের পিকআপ গাড়ি তল্লাশীর সময় মো: মনির @ মতিন (৪৮), মো: শমসের আলম (২৮) ও মোঃ রাহাত (২৮)দের স্বীকারোক্তি মোতাবেক তাদের ব্যবহৃত একটি সাদা রংয়ের পিকআপ গাড়ির কেবিনের সীটের পিছনে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় দুইটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায়  ১০০ (একশত) বোতল করে সর্বমোট ১০০x২= ২০০ (দুইশত) বোতাল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup সহ তাদের গ্রেফতার করে। 

আসামীদের ইং ০৪/০৬/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

আসামীদের  নাম ও ঠিকানা- 

১। মো:মনির @ মতিন (৪৮)
পিতা- মৃতঃ আব্দুল হাকিম
 লসাং- ইন্দুরকানি, ইউনিয়ন- ইন্দুরকানি, থানা- ইন্দুরকানি, জেলা- পিরোজপুর, এপি/সাং- কুড়ারঘাট, থানা: কামরাঙ্গিচর, জেলা: ঢাকা। 
২। মো: শমসের আলম (২৮)
পিতা- মৃতঃ আসাদুল্লাহ
সাং-হাসান নগর, থানা -কামরাঙ্গিরচর, জেলা- ঢাকা। 
৩। মোঃ রাহাত (২৮)
পিতা- মোঃ দুলাল সর্দার
সাং-দায়মদ্দিন খলিফাকান্দি, ইউনিয়ন- বিলাসপুর, থানা- জাজিরা, জেলা-শরিয়তপুর, এপি/ সাং- ব্যাটারঘাট, থানা- কামরাঙ্গিচর, জেলা- ঢাকা।
উদ্ধার-

১। ২০০(দুইশত) বোতাল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup।


Leave Your Comments

Trending News