নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল ও ধানের শীষের প্রচারণা

Date: 2026-02-08
news-banner

নওগাঁর নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল ও ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে নিয়ামতপুর বাজারে এ মিছিল ও প্রচারণা কর্মসূচি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মজিবুল চৌধুরী, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুব (মান্না), কাওসারুর রতনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বক্তব্যে নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই।

Leave Your Comments

Trending News