নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় মানবিক কর্মসূচির আওতাধীন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে প্রাণি সম্পদ অফিসের উদ্যোগে ৫শ ২০ জনকে গো-খাদ্য বিতরণ করা হয়। ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার প্রাণিসম্পদ অফিসে বোকনা গরুর জন্য হেইপার কোম্পনীর ফিড প্রতিজনকে ৭৯.০৬ কেজি এবং ষাড় এর জন্য ১শ ১৯.০৬ কেজি ফিড বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার ডাঃ শরিফউদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।