জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Date: 2026-03-29
news-banner

রিপোর্টারঃ মেহেদী হাসান লিটন,বগুড়াঃ

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।রোববার দুপুরে ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।শহরের শহীদ টিটু মিলনায়তন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে শিবিরের কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, প্রায় চৌদ্দ’শ শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত যেই নতুন বাংলাদেশ পেয়েছি সেই শহীদদের আকাংখার বাংলাদেশ গড়া আমাদের দায়িত্ব।কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা দেশ পরিচালনা করছেন তারা আজ সেই শহীদদের রক্তের সাথে বেঈমানী করছেন।শহীদদের আকাখার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মানে যেই জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই জুলাই সনদকে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করছে সরকার।

তিনি বলেন,গোটা জাতি যখন নতুন এক বাংলাদেশের স্বপ্নে বিভোর ঠিক সেই মুহুর্তে বর্তমান সরকার গণভোট এবং গুম,কমিশন সংষ্কার অধ্যাদেশ বাতিলের জন্য জাতীয় সংসদে প্রস্তাব এনেছে।এটা জুলাই শহীদদের সাথে সরাসরি বিশ্বাস ঘাতকতা।দেশের তরুণ সমাজ এটা মেনে নিবেনা। জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।অন্যথায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

শিবির সেক্রেটারি বলেন,আমরা সরকারের যেকোন ভালো কাজের প্রশংসা করবো।দেশ ও জাতির স্বার্থে সরকার ভালো যা কিছু করবে ছাত্রশিবির তাকে সাধুবাদ জানাবে।একই সাথে দেশ ও জাতির প্রত্যাশার বিরুদ্ধে সরকারের যেকোন পদক্ষেপের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতেও আমরা পিছপা হবোনা।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments

Trending News