নিজস্ব প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও অত্র ইউনিয়নের ৩৭টি মসজিদের ইমাম সাহেবদের মাঝে ৫০টি পবিত্র কোরআন শরীফ, পাঞ্জাবী পায়জামার কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।
স্থানীয় মুরুব্বি জনাব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগন স্থানীয়,গন্যমান্য ব্যক্তিবর্গ,সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্যগনের মধ্যে জয়নাল আবেদীন মোড়ল,কবির মোড়ল,লিটন মোড়ল,চৌধুরী মোক্তার হোসেন,আতিকুর রহমান মোড়ল,সৈয়দ আল আমিন সোহাগ,ছিলারচর ইউনিয়ন পরিষদের রিপন হাওলাদার সহ জনপ্রতিনিধি ওয়ার্ড মেম্বারগন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, শাহাদাত মোড়ল,নাজমুল চোকদার,সাংগঠনিক সম্পদক রিয়াজ চৌধুরী,সহ কোষাধ্যক্ষ,হাসান হাওলাদার,সাইফুল হাওলাদার,সহ সংগঠনের সদস্যবৃন্দ,বক্তৃতায় সিনিয়র সহ সভাপতি নান্নু হাওলাদার বলেন,এ বছরের প্রায় শতাধিক পরিবারকে আমরা মেডিক্যাল ও আর্থিক সাপোর্ট দিয়েছি, তিনি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করে বলেন,শুধু রমজান মাসে নয় সারা বছরই প্রবাসীরা আমাদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন,প্রতিটি কাজে তাদের অবদান অতুলনীয়, সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার বলেন,প্রবাসীরা আমাদের সংগঠনের প্রান আপনাদের গুরুত্বপূর্ণ ভুমিকা সবসময় রাখবেন এই প্রত্যাশা করে দেশ ও প্রবাসে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা ব্যাক্ত করেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইমরান হাওলাদার বলেন আমরা এককভাবে সাহায্য করলে হয়তো সাময়িক অল্প কিছু সাহায্য করতে পারবো দশের লাঠি একের বোঝা,,সংগঠন বড় হওয়ায় দেশ বিদেশে থাকা সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন,আক্তার চৌধুরী বলেন,আমরা আগামীতে ইনশাআল্লাহ আরো দিগুন সহায়তা দিতে কাজ করবো।
সভাপতি আতিকুর রহমান বলেন,, দেশ বিদেশের সকল সদস্য গন হলেন এই সংগঠনের প্রান আপনাদের গুরুত্বপূর্ণ ভুমিকায় এই সংগঠন আজ এতদুর পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতে আরো বড় হবে ইনশাআল্লাহ, সাহায্যের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং এই মহত কাজে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।