মোঃ কামাল মোল্লা,বিশেষ প্রতিনিধি নড়াইল জেলা।
নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে সমবায় সমিতির কার্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। সুন্দর ও শৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ শেষ হয় এবং ভোট গণনা শেষে নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে ৪টি পদের বিপরীতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরা তাদের নিজ নিজ প্যানেল ও মার্কা নিয়ে ভোটারদের কাছে সমর্থন চান। ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় ভোটার ও প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান,ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন।
বিকেল ৩টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই ভোট গণনার কাজ শুরু হয় এবং চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়।
সভাপতি প্রার্থী খন্দকার মশিউর রহমান মাছ প্রতিক ১২২ ভোট,শেখ শাহিনুর রহমান শাহিন দোয়াত কলম প্রতিক ৭৬ ভোট,সাজ্জাদ আলম খান সজল চেয়ার প্রতিক ৫ ভোট,সাধারণ সম্পাদক আরমান আলী খান তালাচাবী প্রতিক ১২৫ ভোট,কাজী রফিকুল ইসলাম আনারস প্রতিক ৮৪ ভোট,সহ-সভাপতি মোহাম্মদ আলী খান দেয়াল ঘড়ি প্রতিক ১১৫ ভোট,মো: ফিরোজ খান হরিণ প্রতিক
৮৫ ভোট,সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ টিটো মই প্রতিক ১২২ ভোট,মোঃ আব্দুর রহিম শেখ আম প্রতিক ১২৬ ভোট,মো: আব্দুল্লাহ আল মামুন ফুটবল প্রতিক ১৩২ ভোট,কাজী তুহিনুর রহমান বই প্রতিক ৭৯ ভোট,সাইফুল ইসলাম বকুল মোরগ প্রতিক ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়।