নড়াইলে মাদকদ্রব্য অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

Date: 2026-09-15
news-banner

নিজস্ব প্রতিনিধি

নড়াইলে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল ভূঁইয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।

গতকাল ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে নড়াইল সদর থানার মাইজপাড়া বাজারস্থ তুলারামপুর রোডের আজম মার্কেটের দীপা ডিজিটাল স্টুডিওর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল ভূঁইয়া নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভূঁইয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাব্বির সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় রুবেলের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে তাকে সংক্ষিপ্ত বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত,নড়াইল সদরে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে ০১ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০০০ টাকা জরিমানা,অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Journalist Anamul Haque #Duranto-TV
Duranto TV - দুরান্ত টিভি 
দুরান্ত টিভি

Leave Your Comments

Trending News