নিজস্ব প্রতিবেদক
নাটোরের লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ইং ২৯/০৭/২০২৬ তারিখ রাত্রী ১১.৪৫ ঘটিকায় লালপুর থানাধীন বিলমাড়ীয়া ইউপিস্থ লালপুর টু ভেল্লাবাড়িয়াগামী পাকা রাস্তার মহারাজপুর শশ্মান সংলগ্ন ব্রীজের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আজিম আলী (২৬) পিতা-মৃত আব্দুস সালাম, সাং-চক নাজিরপুর, ২। মোঃ মনোয়ার হোসেন (৩২) পিতা-মোঃ আঃ মোত্তালেব, সাং-কেশবপুর, ৩। মোঃ ফরহাদ আলী (২২), পিতা-মৃত বকুল, সাং-কেশবপুর, সর্ব থানা-লালপুর, জেলা-নাটোরগণকে সর্বমোট ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট ওজন ০৫ (পাঁচ) গ্রাম, তাদের নিকট হইতে মাদকবিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ (দুই) স্মার্ট মোবাইল ফোন, ০১ (এক) টি পুরাতন বাটন মোবাইল ফোন ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি DAYANG 100CC মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামিগনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিগনকে অদ্য ইং ৩০/০৭/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।