নড়াইলে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কিশোর আটক

Date: 2026-07-26
news-banner


নিজস্ব প্রতিনিধি

নড়াইলে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ রয়েছে, একই গ্রামের এক কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে স্থানীয় একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

এ ঘটনায় শনিবার রাতেই শিশুটির মা নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave Your Comments

Trending News