কাশিয়ানীতে মহানবী(সাঃ)কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

Date: 2026-07-22
news-banner

 
কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধিঃসাইফুল হাসান

গোপালগঞ্জের  কাশিয়ানীতে বিশ্ব নবীকে অবমাননা করে ফেসবুক পোস্ট এ ঘটনায় আলেম সমাজ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ  করেছে। 

 
কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে উলামা ঐক্য পরিষদের আয়োজনে(২১ জুলাই)মঙ্গলবার বেলা ১১ টায় এ প্রতিবাদ বিক্ষোভ মিছিলে অংশ নেন হাজারোও ধর্মপ্রাণ  মুসলিম ছাত্র জনতা।

দেখা যায় আসিফ মহিউদ্দিন নামে ফেসবুক আইডি থেকে পোস্ট যা জেড এইচ শাহীন-নামে আইডি থেকে শেয়ার নবীকে অবমাননা করে লেখা তা  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পড়ে।জানা গেছে পোস্টটি শেয়ার করেন জগলুল হায়দার শাহীন তিনি কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের মৃত আঃ আলিম মোল্লার ছেলে।  
 

গত ২০ জুলাই স্থানীয় উলামায়ে একরাম  জিজ্ঞেস করলে তিনি বিষয়টি শিকার করেন আমি শেয়ার দিয়েছি।
এ অপরাধে অভিযুক্তকে  রক্তাক্ত মারধর করে কাশিয়ানী থানা পুলিশ সোপর্দ করে উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। 


আয়োজিত প্রতিবাদ  সমাবেশে বক্তরা বলেন  রাসুল (সা.)কে নিয়ে কটূক্তি রাস্ট্রের সংবিধানে আইন পাশ করে জগলুল হায়দার শাহীনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান তাঁরা।

এ সময় বিক্ষোভ মিছিলটি
 উপজেলা চত্বর হতে কাশিয়ানী থানা রোড হয়ে বাজারের অলি গলি দিয়ে  বিচারের দাবিতে স্লোগান দিতে দিতে তৌহিদী জনতা পুনরায় উপজেলা এসে শেষ করে।


এ বিষয়ে কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান নিশ্চিত করে বলেন জগলুল হায়দার শাহীন নামে এক ব্যক্তি   নবী করিম(সঃ)কে কটুক্তির অপরাধে উলামায়ে একরামগণ তাকে থানায় সোপর্দ করেন তার বিরুদ্ধে আনিত অভিযোগে মামলা রজু শেষে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments

Trending News