রিপোর্টারঃ মোঃ সজল শেখ,বিশেষ প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০ জুলাই ২০২৬ ইং রোজ রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই এলাকার আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার রবি(৪০) শিশু জান্নাতুল (৫)কে নিজের বাড়িতে ডেকে নিয়ে যান। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি শিশুটির পাড়া-প্রতিবেশী ও ফুফাতো ভাই।
অভিযোগ রয়েছে, বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রবিউল শিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।