December 11, 2025, 2:40 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

সুন্দরগঞ্জে অটোভ্যান চালকের ২ খুনি গ্রেফতার।

রিপোর্টার:
  • সময়: Sunday, October 23, 2022
  • 205 Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে চালকে খুনি করে অটোভ্যান ছিন্তাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৩অক্টোবর-২০২২ইং রোজ রবিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন রামজীবন ইউনিয়নের আফছার আলীর ছেলে রানা মিয়া(২৭)ও পরাণ গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মোশারফ হোসেন মনির (১৯),চক্রটি গত ১৯ অক্টোবর রাতে চালক খলিলুর রহমান (৫০)এর অটোভ্যানে যাত্রীবেশে উঠে। পরে সুযোগ বুঝে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ধান ক্ষেতে লাশ ফেলে রেখে ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় খলিলুরের বড় ভাই জলিল মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে।এরপর ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ।হত্যার শিকার চালক খলিলুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের এনায়েত উল্যার ছেলে।

সুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)সেরাজুল হক বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।তাদের কাছে আরো তথ্য পাওয়া গেছে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছেনা।

থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান,পুলিশ পরিদর্শক(তদন্ত) সেরাজুল হকের নেতৃতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে রবিবার ভোররাতে পৃথক পৃথক স্থান থেকে রানা মিয়া ও মোশারফ হোসেন মনিরকে গ্রেফতার করা হয়।

হারুন অর রশিদ রাজু-প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা-০১৭৪০১৫৬২১৩// ২৩-১০-২০২২ ইং

www.durantotv24.com নিউজ পোর্টাল কোন প্রকার অসত্য,নিজেরস্বার্থ,রাষ্ট্রীয় বিরোধী কাজের সাথে প্রতিনিধিগন জড়িত থাকলে “নিউজ পোর্টাল” দায়ী নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট