December 11, 2025, 2:18 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

নবীগঞ্জে ফুটপাত দখল করে ব্যবসা দুর্ভোগে পথচারীরা।

রিপোর্টার:
  • সময়: Saturday, October 22, 2022
  • 135 Time View

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।পৌর শহরের সড়কগুলোতে প্রতিদিন বসে ভ্রাম্যমাণ বাজার।এজন্য সড়কে চলতে পৌরবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।শহরের গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত এখন হকারদের দখলে।পথচারীদের অনেকক্ষেত্রে বাধ্য হয়ে হাঁটতে হয় মূল সড়ক দিয়ে।মাঝে মাঝে প্রশাসনের অভিযান চলে।উচ্ছেদ হয় কিছু দোকানপাট। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফুটপাত আবারও দখলে চলে যায়।

সরেজমিনে দেখা যায়, জে.কে স্কুল রোড,ওসমানী রোড, হাসপাতাল রোড, শেরপুর রোড, আব্দুল মতিন স্কয়ার(গাজির টেক)সামনের সড়কের দুই পাশের ফুটপাতে ভাসমান দোকানপাট গড়ে উঠেছে। এতে সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।এ বাজারে থাকছে ফলমূল, চটপটি, হালিম, চানাচুর, শাকসবজি, কাপড়,জুতাসহ বিভিন্ন পণ্যের দোকান। এমনিতেই সব সময় ব্যস্ত থাকে এই সড়ক,এরমধ্যে দোকান পাটের কারণে আরো বেশী চাপ পড়ে। এতে স্থায়ী রূপ লাভ করছে যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন পৌর শহরবাসী।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, তাদের বসার স্থায়ী কোন জায়গা নেই। নিরূপায় হয়েই তারা ফুটপাতে বসেন। সংসার চালাতে বিকল্প কোনো উপায়ও তাদের নেই।
পথচারীরা জানান,এ পথ দিয়ে যখন হাঁটি, মনে হয় ব্যস্ত কোনো সড়ক দিয়ে যাচ্ছি।আমাদের সমস্যা দেখার কি কেউ নেই ? রাত কি,আর দিন কি, সড়কে ভিড় জমে থাকে।

আমরা সবাই বলি নবীগঞ্জ শান্তির শহর কিন্তু এখন তো ট্রাফিক পয়েন্টসহ শহরের বিভিন্ন পয়েন্টে জ্যাম লেগে থাকে।শান্তি থাকছে না,অস্থিরতা শুরু হয়েছে। ফুটপাত হচ্ছে জনগণের চলাচল করার জন্য। কিন্তু ফুটপাতের সুবিধা পাচ্ছেন না পথচারীরা।এটা আমাদের শহরের জন্য ক্ষতিকর।এখন থেকে সুষ্ঠু পরিকল্পনা করে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা জরুরী। ফুটপাত দখলমুক্ত করার পর সেটা যেন আবার দখল না হয় সে জন্য নজরদারি রাখতে হবে।পথচারী সফর আলী বলেন,সড়কে ভাসমান দোকান থাকার কারণে ঠিক মতো হাঁটা যায় না। দিনের বেশিরভাগ সময়ই সড়কে মানুষের জ্যাম তৈরি হয়। সন্ধ্যায় তো আরো বেশী খারাপ অবস্থা হয়। স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটে।

এছাড়াও এসব দোকানের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বিঃদ্রঃ-যদি কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী নিউজ বা নিজস্বার্থের জন্য নিউজ durantotv24.com -News Portal এ পাবলিষ্ট করে, নিউজ পোর্টাল দায়ী নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট