December 11, 2025, 3:40 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত।

রিপোর্টার:
  • সময়: Friday, October 14, 2022
  • 340 Time View

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় কুতুবপুর তালতলায় বালুবাহী ট্রাকচাপায় ইয়াছিন আলী সরকার (৭৫) নামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

নিহত ইয়াছিন আলী সরকার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরডোমকান্দি গ্রামের মৃত গোলা সরকারের ছেলে। তিনি কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সারিয়াকান্দি-চন্দনবাইশা সড়কের কুতুবপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টায় ইয়াছিন আলী সরকার বাইসাইকেল নিয়ে টেইলার্স থেকে কাপড় নেয়ার জন্য কুতুবপুর বাজারে যাবার পথে তালতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছেন।

মোঃ ফরহাদ হোসেন,
বগুড়া প্রতিনিধি,
০১৭৫৫৪২৭৭৯২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট