December 11, 2025, 2:43 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

প্রধানমন্ত্রীর চাচি সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই।

রিপোর্টার:
  • সময়: Tuesday, October 11, 2022
  • 154 Time View

মোঃ তৈয়বুর রহমান, জেলা প্রতিনিধি পিরোজপুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও পিরোজপুর-১ আসনের সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েক দিন তিনি বামরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফ সপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ. কে. এম. এ. আউয়াল, পিরোজপুর পৌরসভারমেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট