December 6, 2025, 3:41 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এমপি লিটন হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চন্দন গ্রেফতার

হারুন অর রশিদ রাজু-সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি।
  • সময়: Monday, September 12, 2022
  • 243 Time View

এমপি লিটন হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী চন্দন গ্রেফতার।

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি চন্দন কুমার রায়কে র‍্যাব গ্রেফতার করেছে। গত রোববার রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

এমপি লিটন হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী ছিলেন চন্দন কুমার রায়।হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।লিটন হত্যা মামলার রায়ে এই আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।পলাতক থাকায় তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছিল।
সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে ২০১৬সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ঘাতকের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তিনি ওই সময় ২৯,গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ছিলেন।
২০১৯ সালের ২৮ নভেম্বর চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক। এ মামলায় গ্রেফতার ৭আসামির মধ্যে একজন কারাগারে অসুস্থ হয়ে মারা যায়।চন্দন কুমার রায় বরাবরেই পলাতক ছিলেন। রায় ঘোষণার সময় ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। আসামি চন্দন কুমারের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে সীমান্ত জেলা সাতক্ষীরার ভোমরা এলাকায় র‍্যাবের হাতে ধরা পড়েন এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম র‍্যাবের বরাত দিয়ে জানান চন্দন র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

হারুন অর রশিদ রাজু
প্রতিনিধি
সুন্দরগঞ্জ,গাইবান্ধা,
০১৭৪০১৫৬২১৩
১২-০৯-২২ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট