December 12, 2025, 1:07 pm
শিরোনাম :
অসহায় মানুষের পাশে দাড়ালো পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি নড়াইলে বাবু খাঁর চলন্ত মোটরসাইকেল গতিরোধ করে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আম-কলসে বিভ্রান্ত বরিশাল-৩ আসনের বিএনপি খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।

রবীন্দ্রনাথ সরকার রিপন-রংপুর জেলা প্রতিনিধি
  • সময়: Friday, September 9, 2022
  • 217 Time View

রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ অর্ধশতাধিক আহত।রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ওসিসহ ১৫জন পুলিশ সদস্য ও অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।আহতদের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গঙ্গাচড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়,নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার(০৮সেপ্টেম্বর)গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয় বিএনপি।বিকেল সাড়ে ৩টা থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা।এরপর বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতাকর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়।এতে পুলিশ ও দোকান উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে।

এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী,পথচারী,ব্যবসায়ী, সাংবাদিক মিলে অর্ধ শতাধিক মানুষ আহত হয়।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(ক-সার্কেল) হোসাইন রায়হান বলেন,বর্তমানে গঙ্গাচড়ার পরিস্থিতি শান্ত রয়েছে।গঙ্গাচড়া বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গঙ্গাচড়া থানার ওসিসহ ১৫পুলিশ সদস্য আহত হয়েছেন।কারো মাথা ফেটে গেছে,কারও হাত-পা কেটে গেছে।তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট