December 6, 2025, 3:56 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে সাংবাদিক লিটন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন।

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • সময়: Thursday, August 11, 2022
  • 325 Time View

রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি, এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (১১ আগস্ট) বৃহস্পতিবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের আয়োজনে রাজবাড়ী প্রধান সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, প্রথম আলো জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, একুশে টিভি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক রাজবাড়ী কন্ঠের বার্তা সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক, চ্যানেল টুয়েন্টি ফোর ও দেশরুপান্তরের জেলা প্রতিনিধি সুমন কুমার বিশ্বাস, গোয়ালন্দ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, জেলা ডিজিটাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন, বালিয়াকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, পাংশার দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মাসুদ রেজা শিশির, কালুখালীর সাংবাদিক শহিদুল ইসলাম, জুলফিকার আলী প্রমূখ। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি করিম ইসহাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, যমুনা টিভি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, একাত্তর টিভি ও বণিক বার্তার জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, ইন্ডিপেনডেন্ট টিভি ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি কামাল হোসেন, খোলা কাগজের প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, দৈনিক ভোরের কাগজের বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিয়া মিলন, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম রাহাত হোসেন ফারুক, দৈনিক ইত্তেফাকের গোয়ালন্দ প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, যায়যায়দিন প্রতিনিধি কুদ্দুসুল আলম, সময়ের কাগজের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, কালুখালীর যায়যায়দিন প্রতিনিধি ফজলুল হক, লাখো কন্ঠের জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক, প্রবাস বাংলা ভয়েজের জেলা প্রতিনিধি সিনান আহম্মেদ শুভ সহ জেলার ৫টি উপজেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এর সাথে মতবিনিময় করেন। এসময় পুলিশ সুপার ন্যায় বিচার প্রাপ্তির আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন, অসহায় ভোলা মাষ্টারের পরিবারে ওপর নির্যাতনের প্রতিবাদ ও বাস্তব চিত্র তুলে ধরায় জয়দেব কর্মকার গং সাংবাদিক লিটন চক্রবর্তীর বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ সরকারের বিভিন্ন দপ্তরে দায়ের করে যাচ্ছেন। যা অত্যান্ত দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা,বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট