December 11, 2025, 2:45 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

নড়াইলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার।

দেব প্রসাদ দাশ- স্টাফ রিপোর্টার।
  • সময়: Thursday, August 11, 2022
  • 490 Time View

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বি-পাটনা গ্রামের বিজয় রায়(৬০)নামে এক ব্যক্তি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে,১০আগষ্ট বুধবার দিবা গত রাতে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।মৃত বিজয় রায় পার্শ্ববর্তী বড়দিয়া বাজারের সাথী টেলার্সের স্বত্বাধিকারী গোপাল রায়ের ভাই এবং ওই বাজারের সংগীতা প্রসাধনী নামক দোকানের মালিক।তিনি বি-পাটনা গ্রামের মৃতঃ জুড়ান চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় বুধবার রাত ৯ টায় বাড়ী গিয়ে ঘরে না ঢুকে বেড়ার সাথে ব্যাগে থাকা চাবি ও মোবাইল ঝুলিয়ে রেখে তার ছোট ভাইকে বলে সে রাতে খাবেনা এবং একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বিষয়টি তার স্ত্রীকেও জানাতে বলেন।স্থানীয়রা রাত ১০টার দিকে বিজয় রায়কে হরিমন্দিরের চায়ের দোকানে দেখেছেন বলে জানা যায়।

এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও ফোন দিয়ে সন্ধান করলেও তার সন্ধান মেলেনি।পরদিন (আজ বৃহস্পতিবার)সকাল ৭টায় এক প্রতিবেশী তার পানের বরজে যাওয়ার সময় মশু মোল্যার বাড়ীর পূর্ব পাশে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সবাই কে খবর দেয়।আত্মহত্যার কারণ জানা যায়নি।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ছেলেটি সদ্য পড়াশুনা শেষ করে একটি প্রাইভেট ফার্মে চাকুরী করে ও মেয়ে সরকারী প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট