December 11, 2025, 3:46 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

সরকার দেশকে ডেঞ্জার জোনে পরিণত করেছে : মির্জা ফখরুল

রিপোর্টার:
  • সময়: Tuesday, August 9, 2022
  • 320 Time View

সরকার দেশকে ‘ডেঞ্জার জোনে’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের পেটোয়া ছাত্রলীগ-যুবলীগ দিয়ে গোটা দেশকে ডেঞ্জার জোনে পরিণত করেছে।

সোমবার (৮ আগস্ট) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। ফখরুল বলেন, ভোলায় গুলি চালিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার প্রাণ নেওয়ার পর জনদৃষ্টিকে বিভ্রান্ত করতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনরোষ থেকে বাঁচার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের লাগামহীন ও অস্বাভাবিক দাম বৃদ্ধি ও লুটপাটের প্রতিবাদে গতকাল (রোববার) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের’ ব্যানারে ডাকা বিক্ষোভ সমাবেশে পুলিশ বর্বরোচিত হামলা চালায়। এ পৈশাচিক হামলায় অসংখ্য নেতাকর্মীকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আওয়ামী সরকারের গণবিরোধী সিদ্ধান্তে জ্বালানি তেলের দাম প্রায় শতকরা ৫০ ভাগ বৃদ্ধিতে জনজীবনে এক দুর্বিষহ নৈরাজ্য নেমে এসেছে- দাবি করে বিএনপির এ নেতা বলেন, কৃষি ও শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধিসহ নজিরবিহীনভাবে মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ছাড়াতে শুরু করেছে।

ফখরুল বলেন, যখন বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমেছে, তখন বাংলাদেশে এর দাম বাড়ানো কর্তৃত্ববাদী নব্য বাকশালী সরকারের দম্ভের বিকৃত প্রকাশ। জ্বালানি তেলের দাম কমানোর যৌক্তিক দাবি নিয়ে জনগণ যখন রাস্তায় নেমে আসতে শুরু করেছে, তখন তা দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রাইভেট লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের গণভিত্তি ধসে যাওয়ায় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে জনগণের ওপর হামলা চালিয়ে প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে। নিজেদের লুটপাট, হরিলুট ও দুর্নীতিসহ সব অপকর্ম ঢাকার জন্যই গণতন্ত্রকে সমাধিস্থ করে বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের বিরুদ্ধে জুলুমের আরেকটি নগ্ন বহিঃপ্রকাশ রোববার শাহবাগে বাম ছাত্র সংগঠনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অমানবিক হামলা এবং অসংখ্য ছাত্রকে আহত করা। মূলত, গণআন্দোলনের ভয়ে অবৈধ সরকার কর্তৃক এখন জুলুমের বৈচিত্র্যময় বিন্যাস দেখা যাচ্ছে। এ ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেশবাসী শঙ্কিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট