December 6, 2025, 3:02 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশিগঞ্জে ৭১ টিভির সংবাদদাতা নাদিমের উপর হামলার অভিযোগ।

ডেস্ক রিপোর্ট
  • সময়: Thursday, June 15, 2023
  • 162 Time View

ডেস্ক রিপোর্টঃ–জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর দুর্বৃত্তরা মারাত্মক ভাবে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছে।বুধবার ১৪ জুন-২০২৩ইং রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকার পাথাটির এটিএম বুথের সামনে দুর্বৃত্তরা নাদিমের মাথা চোখসহ বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে প্রচুর রক্তাক্ত অবস্থায় সেখানেই অচেতন হয়ে পরে যায়।সড়কে লোকজনে উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা।পরে স্থানীয় লোকজন ও সাংবাদিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সাংবাদিক লালন জানান,অফিসে পেশাগত জরুরি কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে সাংবাদিক নাদিমকে একদল দুর্বৃত্তরা পিটিয়ে অজ্ঞান করে নির্জনে স্থানে টেনে হিঁচড়ে ফেলে রাখে যায়।খবর পেয়ে আমি পথচারীদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম জানান,আমি ফোনে খবর পেয়ে হাসপাতালে দেখি আমার স্বামী অজ্ঞান হয়ে আছে।তাকে অনেক আঘাত করা হয়েছে।তার অবস্থা ভাল না।ঘটনার সাথে জড়িত যারা আমি তাদের বিচার চাই।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন জানিয়েছেন,অসৎ উদ্দেশ্যে সাংবাদিক নাদিমকে গুরুতর আহত করা হয়েছে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।হাসপাতালে আমি তার সাথে কথা বলা চেষ্টা করেছি,তার অবস্থার অবনতি থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।সেখানেও অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে এ আমরা চিহ্নিত করতে পেরেছি।তাকে আটকের চেষ্টা চলছে বাকীদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট