December 6, 2025, 2:34 am
শিরোনাম :
নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন। নড়াইল চিত্রা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার নিয়ামতপুরে সার বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত উপজেলা প্রশাসনের ‎ বিরলে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন সিলেটে বক্ষব্যাধি ক্লিনিকের ভূমির উপর অবৈধ ঘর ও ফার্ম নির্মাণ বগুড়ায় ৭০০ পিস ট্যাপেন্টাডলসহ সাদ্দাম গ্রেফতার, শামীম পলাতক নড়াইলের চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত।

এম এ শাহিন-বগুড়া জেলা প্রতিনিধি।
  • সময়: Saturday, May 27, 2023
  • 185 Time View

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।এ ঘটনায় আরেক পরীক্ষার্থীসহ দুইজন গুরুতর আহত হয়।তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার রাত ৯টায় উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম তানভীর আহম্মেদ(১৭)সে শাজাহানপুর উপজেলার বামুনিয়া বারআঞ্জুল গ্রামের শামীম হোসেনের ছেলে।দুর্ঘটনায় আহতরা হলো-একই উপজেলার বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মাসুদ রানার ছেলে সানোয়ার হোসেন(১৭) ও শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের আবু মুসার ছেলে হযরত আলী(১৫)পুলিশ ও নিহতের স্বজনরা জানান,তানভীর ও সানোয়ার দুই বন্ধু।তারা দু’জনই শাজাহানপুর আড়িয়া বাজার উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।শুক্রবার তারা স্থানীয় জামুন্না মেলায় যায়।এরপর মোটরসাইকেল নিয়ে ধুনটে যমুনা নদীর বাঁধে বেড়াতে গিয়েছিল তারা।রাতে বাড়ি ফেরার পথে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় ওই মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলে থাকা দুজন ও সাইকেল আরোহী কিশোর হযরত সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে তাদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটার দিকে তানভীর আহম্মেদ মারা যায়।এদিকে শনিবার দুপুর পর্যন্ত আহত সানোয়ারের জ্ঞান ফেরেনি।তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বাবু কুমার সাহা জানান,দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।এর মধ্যে তানভীর আহম্মেদ নামে এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট