December 7, 2025, 9:00 am
শিরোনাম :
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠান নড়াইল ডিবি কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২জন নড়াইল ২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মোঃ মনিরুল ইসলাম-শ্রমিকদলের অভিনন্দন গোলাপগঞ্জে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ বন্ধন ক্লাব গোলাপগঞ্জর উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ নড়াইলের কালিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লাকে গার্ড অব অনার প্রদান চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন‌পর ফেরত নড়াইল ২ আসনে মোঃ মনিরুল ইসলাম নমিনেশন পাওয়ায় দিঘলিয়া ইউনিয়ন শ্রমিকদলের অভিনন্দন ও শুভকামনা ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের নড়াইল ২ আসনে ধানেরশীষ প্রতিক মোঃ মনিরুল ইসলাম মনোনিত হওয়ায় লোহাগড়া উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাঃসম্পাদক অভিনন্দন জানিয়েছেন।

বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে দখলে থাকা জমি জোর করে দখলের অভিযোগ।

ইন্দ্রজিৎ টিকাদার -বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি।
  • সময়: Saturday, May 20, 2023
  • 178 Time View

খুলনা’র বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের দখলকৃত জমি জোর করে দখলের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে।উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও হরিণটানা থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হকের হস্তক্ষেপে সাময়িক ভাবে বন্ধ হলেও পুনরায় বেদখল হওয়ার আশংকা রয়েছে বলে এলাকার সচেতন মহল দাবি করেছে।ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে।সরেজমিনে গিয়ে দেখা গেছে,একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ ধরে বিদ্যালয়ের দখলকৃত মাঠের জমি জোর পূর্বক দখল করে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে।ইতিপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের হস্তক্ষেপে সাময়িক ভাবে কিছু দিন যাবৎ ধরে দখলবাজেরা সুপ্ত অবস্থায় ছিল।ভূমি সন্ত্রাসীরা গতকাল শুক্রবার সকালে সরকারি ছুটির দিন বেঁচে নিয়ে আবারো পুনরায় দখল করার পাঁয়তারা চালাচ্ছিল।উপজেলা নির্বাহী অফিসার ও হরিণটানা থানা অফিসার ইনচার্জের হস্তক্ষেপে সাময়িক ভাবে বন্ধ হয়েছে।এলাকার অধিকাংশ সচেতন মহল দাবি করছেন,সম্প্রতি বিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে কমিটির সদস্য জাকির নেতৃত্বে বিদ্যালয়ে মিথ্যা মামলা ও জমি দখলের চেষ্টা করা হচ্ছে।আর এ সবের সহযোগিতা করছে উপজেলা আ’লীগের স্থানীয় এক নেতা।তবে এলাকাবাসীর গণদাবি বিদ্যালয়ের জমি সরকারি সার্ভেয়ার দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে ভূমি সংক্রান্ত স্থায়ী সমাধান করা।এব্যাপারে এলাকাবাসী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট