December 11, 2025, 2:17 am
শিরোনাম :
খাগড়াছড়ি পানছড়িতে ৩ বিজিবির অভিযানে অবৈধ কাঠ আটক নড়াইলে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্ত দিবস পালিত হয় নড়াইলের কালিয়ায় অভিযানে ৫টি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদফতর নড়াইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী গণ সমাবেশ অনুষ্ঠিত হয় নড়াইলে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ঝালকাঠি রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম রাজাপুরে সফল জননী পুরষ্কার পেলেন আনোয়ারা খানম নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় নিয়ামতপুরে নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যালি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ‎ নিয়ামতপুরে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ ‎

ঝালকাঠিতে জোড়া খুনের এজাহার ভুক্ত চার আসামি গ্রেপ্তার।

আবু সায়েম আকন-ঝালকাঠি জেলা প্রতিনিধি।
  • সময়: Thursday, May 18, 2023
  • 167 Time View

ঝালকাঠির রাজাপুরের আলোচিত চাচা-ভাতিজা খুনের এজাহার ভুক্ত চার আসামিকে র‌্যাব-৮ এবং র‍্যাব ১৪ এর সদস্যরা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলো মামলার এজাহারভূক্ত ৩নং আসামি মো. খাদেম হোসেন(৫০),৪নং আসামি মো. জাহিদুল ইসলাম রাজন(২২),৬নং আসামি মো. সজল হোসেন (২১),৮ নং আসামি মো.শহীদ হোসেন (৩০)।বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তিনজন ও তাদের তথ্যের ভিত্তিতে রাত দুইটায় নেত্রকোনার পূর্বধলা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার বিকাল ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়।এ চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনায় সাধারণ জনমনে স্বস্তি ফিরেছে।প্রেস ব্রিফিংএ তিনি বলেন,গত ২৪ এপ্রিল অনুমানিক সন্ধ্যা ৭.৫০ ঘটিকার সময় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট গ্রামে ডাবল হত্যাকান্ড সংগঠিত হয়।ঐ হত্যাকান্ডে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন নিহত হয়।ঘটনার পরের দিন ২৫ এপ্রিল নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হাওলাদার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার বিবরণে জানা যায় যে,পূর্ব শত্রুতা জের ধরে আসামিরা গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৭ টা ৫০ ঘটিকায় আব্দুর রব ও তার ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার সময় চাইনিজ কুড়াল, চাপাতি,রামদা,ছুরি নিয়ে পথ রোধ করে অতর্কিত হামলা করে পালিয়ে যায়।উক্ত হামলায় ভিকটিমদ্বয় গুরুতর আহত হয়।এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক সঞ্জিব কুমার পাহলান বলেন, আগামিকাল শুক্রবার সকালে আসামিদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট