নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের তেলিডাংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিনুর খাকী নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত যুবলীগ নেতা ঐ ইউনিয়নের যুবলীগের দপ্তর সম্পাদক ও মৃত আঃ রহমান খাকীর পুত্র।
তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,তেলিডাংগা গ্রামের গফফার শেখের সাথে নিহত আমিনুর খাকী গ্রুপের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার ১২ই মে-২০২৩ইং সকালে তেলিডাংগা গ্রামের নিহত আমিনুর খাকী তার নিজের কর্মস্থল পার্শ্ববর্তী চান্দেরচর বাজারে যাওয়ার পথে সিদ্দিক শেখের বাড়ির সামনে থেকে এলোপাতাড়ি মেরে দুই হাত ও পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষের ২০ থেকে ২৫ লোকজন।পরে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের পরিবারের এ নেমে এসেছে শোকের ছায়া।হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন,তেলিডাংগা গ্রামে নিহত আমিনুর খাকি ও গফফার শেখের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল আজকে সকালে আমিনুর খাকীকে একা পেয়ে গফফার শেখের লোকজন এলোপাতাড়ি মারধর করে।পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।এ ঘটনায় কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
এদিকে সাংবাদিক ও কবি মোঃ মামুন মোল্যার বাড়ির থেকে ৪টি গরু নিয়ে যায়,বাজার মূল্যে ৩লক্ষ টাকা।মোঃ মামুন মোল্যা নড়াইল রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)কমিটি সাহিত্য সম্পাদক,দৈনিক আইনের চোখ পত্রিকার প্রতিনিধি এবং জাতীয় পত্রিকার প্রতিনিধি।তিনি একজন কবি ও সাহিত্যিক।তিনি সাংবাদিক পেশায় নিয়োজিত এবং তেলিডাঙ্গা গ্রামে গ্রাম্যদল নেই।তিনি একজন ধর্মভীরু প্রকৃতির লোক।তবে তেলিডাঙ্গা গ্রামে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তা আসলেই দুঃখজনক।আর এই ঘটনা নিয়ে কেন সাংবাদিকের বাড়িতে হামলাসহ ৪টি গরু লুট করে নিয়ে যায়? সাংবাদিক মোঃ মামুন মোল্যা যদিও গ্রামে বসবাস করে তবে গ্রাম্যদলের সাথে জড়িত নয়।
কবি ও সাহিত্যিক,সাংবাদিক মোঃ মামুন মোল্যা।

প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষন সাংবাদিক ও কবি মোঃ মামুন মোল্যার প্রতি কোন অবিচার বা অত্যাচার না হয় সে দিকে নজর রাখার জন্য অনুরোধ করেছেন সাংবাদিক মহল।
Leave a Reply