নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর উদ্যোগে এম.পি.ও ভুক্ত মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।বৃহস্পতিবার ১১এপ্রিল দুপুর ৩ টায় কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সংগঠনের সোনাইমুড়ী উপজেলা শাখার সভাপতি মো:বোরহান উদ্দিন ও সাধারন সম্পাদক এ কে এম হাফিজ উল্ল্যার নেতৃত্বে এম.পি.ও ভুক্ত মাদ্রাসা সহ সকল শিক্ষা জাতীয়করন,এম.পিও নীতিমালা অসামঞ্জস্যতা দূরীকরণ ও শতভাগ উৎসব ভাতার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা)প্রভাষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply