গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়জিদ শেখ (৩০)নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১১ মে-২০২৩ইং দুপুরে কাশিয়ানী উপজেলা সদরে এ ঘটনা ঘটে।কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ আলম বিষয়টি নিশি্চিত করেছেন।নিহত বায়জিদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের মৃত জলিল শেখের ছেলে।ওসি ফিরোজ আলম জানিয়েছেন, ইলেকট্রিশিয়ান বায়জিদ স্থানীয় সৈয়দ মোরাদ হোসেনের তিন তলা ভবনে বিদ্যুতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা ফসকে নিচে পড়ে যান।স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানিয়েছেন,এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা হবে।
Leave a Reply